ভান্ডারিয়ায় বুধবার বিকেলে উপজেলা ওয়াকার্স পার্টির উদ্যোগে সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় শহীদ মিনার সড়কে রাষ্ট্রায়ত্ব পাটকল চালু করো, শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ, দুর্নীতি, লুট-পাট বন্ধ কর ও কৃষক ও ক্ষেতমজুরের দাবীসহ ১৩ দফা বাস্তবায়নে দাবীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্ষেত মজুর ইউনিয়নের কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা সভাপতি ভান্ডারিয়া সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তুম আলী।

Comments
Post a Comment