দুদকের মামলায় ফের জামিন সাবেক এমপি আউয়ালের

 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এবং তার স্ত্রী লায়লা পারভীনের জামিনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে।



সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় পিরোজপুর বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। পরে বিচারক মো. মহিদুজ্জামান এক মাসের জন্য জামিনের সময় বর্ধিত করেন।


গত ৩০ ডিসেম্বর দুদক সাবেক সংসদ সদস্য আউয়ালের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করে। এর একটিতে তার স্ত্রী লায়লা পারভীনকেও আসামি করা হয়। তবে গত ৭ জানুয়ারি হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পান আউয়াল দম্পতি।

 

এরপর গত ৩ মার্চ আউয়াল দম্পতি পিরোজপুর বিশেষ জজ আদালতে হাজির হয়ে দুই মাসের জামিন আবেদন করেন। তবে সকালে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে বিচারক জেলহাজতে পাঠানোর আদেশ দেন। ওই দিনই সেই বিচারককে অন্যত্র বদলি করা হয়। এরপর বিকেলে ভারপ্রাপ্ত বিচারক আউয়াল দম্পতির জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।


Comments