ভান্ডারিয়ার তেলিখালীতে সুধী সমাবেশ

 

শনিবার বিকেলে জেলার ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়ন পরিষদ মাঠে মাস্টার আলহাজ্ব মো. মোনাব্বার হোসেনের সভাপতিত্বে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ওলামায়ে কেরাম ও স্থানীয় মুরব্বিদের আয়োজনে সুধী সমাবেশের আলোচনায় উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, তেলীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামসুদ্দিন হাওলাদারসহ শিক্ষক, মুক্তিযোদ্ধা, তেলীখালী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ নেতৃবৃন্দ।


সমাবেশে জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ বলেন, সকল প্রতিকূলতা উপেক্ষা করে সাধারণ মানুষের পাশে থেকে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করে যাবো। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম বলেন, আমাদের হারানোর কিছু নেই, আপনাদের উপদেশকে নির্দেশ মনে করে সাধারণ মানুষের সেবা করে যেতে চাই। আমার ত্রুটি বিচ্যুতি থাকলে, আপনারা অনায়াসে আমাকে বলবেন। কারণ কোন মানুষই ভুলের উর্ধ্বে নয়। আমার সেবার দরজা সবার জন্য উন্মুক্ত। 
অন্যান্য বক্তার বলেন, সকল প্রতিকূল পরিবেশ ও বিপদের সম্মুখীন হতে এলাকার প্রতিটি মানুষ মরহুম শাহাদাৎ হোসেন চেয়ারম্যান এর পরিবারের সদস্যদের বুকে আগলে রাখবে।
সমাবেশ শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Comments